পাকিস্তানে উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

আপডেট : ১২ মে ২০২৬, ০১:২২ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা এবং পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১২ মে) লাক্কি মারওয়াতের একটি বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে । তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত