হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৬, ০৫:৩০ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ মঙ্গলবার ( ১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা যায়। দপ্তরটি জানায়, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত