ফ্রান্সে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই হাজির হন বলিউড তারকা আলিয়া ভাট। শুধু তাই নয়, কান উৎসবে গিয়েই স্যোশাল মিডিয়ায় সেখাকার একের পর এক ছবি শেয়ার করছেন। এরইমধ্যে বহুল আকর্ষণীয় লাল গালিচায় ঝলকও দেখিয়েছেন তিনি। এর মাধ্যমে দ্বিতীয়বার কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়াচ্ছেন মহেশ ভাটকন্যা।
উৎসবের ফাঁকে ভারতীয় সিনেমার বক্স অফিস নিয়ে তার সাহসী মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে। উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া একটি হালকা গোলাপি (ব্লাশ পিঙ্ক) রঙের স্ট্র্যাপলেস গাউন পরে হাজির হন। তার এই সাজের বিশেষত্ব ছিল ১৯৫০-এর দশকের অনুপ্রেরণায় তৈরি পোশাক এবং হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যা ফরাসি উপকূলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ছিমছাম মেকআপ আর ঢেউখেলানো চুলে আলিয়াকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো লাগছিল।
উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আলিয়া বর্তমান সময়ের সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, কেন বক্স অফিসের বড় সাফল্যগুলো এখনো শুধু পুরুষদের কেন্দ্র করে বিচার করা হয়। আলিয়া বলেন, বিশ্বজুড়ে ‘বার্বি’ বা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমাগুলো নারীদের কারণেই বিশাল হিট হয়েছে। কিন্তু ভারতে যখন বক্স অফিস নিয়ে কথা হয়, তখন বলা হয় যে সিনেমা হলের ৭৫ শতাংশ দর্শকই পুরুষ। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত।
ট্রেনের পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট কাটতে আধাঘণ্টায় ৬০ লাখ হিট
দ্বিগুণ লবণ খায় বাংলাদেশের মানুষ