কেরানীগঞ্জ

ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে লিটন খান প্রিন্স নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশ।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম সুমন। 

এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র, একটি ভুয়া নেইম প্লেট, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার র‍্যাঙ্ক ব্যাজ এবং নগদ টাকা উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ভাওয়ারভিটি এলাকার আজিজুল খানের ছেলে।

তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর স্ট্যান্ডে এক লোক পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই রাতেই ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় লিটন খান প্রিন্স নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ‘ইমরান’ লেখা একটি ভুয়া নেইম প্লেট, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার একটি ভুয়া র‍্যাঙ্ক ব্যাজ সেট এবং নগদ ৪ হাজার ৫৬৪ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের এসআই মো. ঝন্টু বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃত আসামি লিটন খান প্রিন্সকে বিজ্ঞা আদালতে পাঠানো হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত