কেরানীগঞ্জে কারখানায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ মানিক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, মানিকের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

নিহত মানিকের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলার বাহাদুরপুর মুন্সি মাঝি গ্রামে। তার বাবার নাম সেলিম খান। দুই ছেলের বাবা মানিক বর্তমানে কেরানীগঞ্জে কারখানার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

এর আগে সোমবার দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে সাকিব নামে একজন ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত