হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ অফিসে ভাঙচুর

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে হামলার এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৪০ থেকে ৫০ জন হেলমেটধারী ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ইট নিক্ষেপ করে অফিসের কাচ ভাঙচুর করে। এ সময় তারা কিছুক্ষণ আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, হামলাকারীরা বসুন্ধরা চেকপোস্ট দিয়ে প্রবেশ করে ভাঙচুর চালানোর পর সারিঘাটের দিকে চলে যায়। তারা সবাই মোটরসাইকেলযোগে এসেছিল। ঘটনাস্থল থেকে হামলার আলামত সংগ্রহ ও জব্দ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত