বাউফলের নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী গাজীপুরে

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া সেই চার স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ী মৌচাক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় এই চার শিক্ষার্থী। আজ তাদের অভিভাবকরা নিজস্ব তৎপরতায় গাজীপুরের ওই ভাড়া বাসায় মেয়েদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই অভিভাবকরা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চার ছাত্রীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে উদ্ধারকৃত ছাত্রীরা গাজীপুরের কাপাসিয়া পুলিশ ফাঁড়িতে নিরাপদ হেফাজতে রয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছাত্রীরা পরিবারের ওপর অভিমান করে গার্মেন্টসে চাকরি করার উদ্দেশে গাজীপুরে এসেছিল। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত