রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা-কল্যাণী ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নির্বাচলকালীন ঘোষণা দিয়েছিলেন, প্রতি তিন মাস পরপর জনগণের সঙ্গে মতবিনিময় সভা করবেন। সেই ধারাবাহিকতায় ১১ ও ১২ মে কাউনিয়া ও পীরাগাছা উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
সভায় জনগণের ছিল অভূতপূর্ব সাড়া। সাধারণ মানুষ সরাসরি তুলে ধরেছেন তাদের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও মনের কথাগুলো। দেখা গেছে রাত ১২ টা পেরিয়ে গেলেও জনগণের কথা শুনছেন তিনি।
