চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্লাস্টিকের বিকল্প ব্যবহার ও পরিবেশ দূষণবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আশেকুর রহমান শমী এবং বেলার কর্মকর্তা মো. ফয়সাল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। এতে শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষা, বন্যপ্রাণী রক্ষা এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চুনতি অভয়ারণ্যের বন ও বন্যপ্রাণী যাতে সুরক্ষিত থাকে, সে বিষয়েও আলোকপাত করা হয়।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
বেলার নেটওয়ার্ক সদস্য পুষ্পেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ইয়াসমিন আখতার ও মো. সোহাইল।
আন্দামান সাগরে ট্রলারডুবি: মানবপাচারকারী শাকের আটক