পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

সখীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:০৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজের মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ও সখীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের সদস্যদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মামুন হায়দার এবং খলিলুর রহমান মডেল কলেজের প্রভাষক সিরাজুস সালেকিন সিফাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন ।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা ও যুক্তিভিত্তিক চিন্তার বিকাশ জরুরি। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত