চট্টগ্রামের চন্দনাইশে চন্দনাইশ ক্লাবের আয়োজনে ‘ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কার্যক্রম চালু করা হয়েছে, যা দেশব্যাপী তরুণদের বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি তিনি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
চন্দনাইশ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চন্দনাইশ সিএন্ডএফ ঐক্য পরিষদের সদস্য সচিব একরামুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইখতিয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুর আলম তালুকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহীদ খান, সাইফুল করিম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম শহীদ, কোতোয়ালি থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মজিদ শাহ, গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, এডভোকেট ইলিয়াস কাজলী, চিটাগং কার পার্কিং এর স্বত্বাধিকারী এমরানুল হক, চন্দনাইশ ক্লাব সদস্য রাকিব হুদা চৌধুরী, রিদুয়ান, রিজুয়ান, বাবু প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চন্দনাইশ ক্লাবের প্রধান উপদেষ্টা ও যমুনা টিভি চট্টগ্রামের ব্যুরো চিফ জামশেদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফাইনাল খেলায় আগ্রাবাদ ওল্ড মনক একাদশ ও লোহাগাড়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে জয়লাভ করে আগ্রাবাদ ওল্ড মনক একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
গজারিয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল