ইরানের পার্লামেন্ট স্পিকার

'ভবিষ্যত এখন গ্লোবাল সাউথের হাতে'

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:৩১ পিএম

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরানি জনগণের '৭০ দিনের প্রতিরোধ' বৈশ্বিক পরিবর্তনকে আরও গতিশীল করেছে এবং এর ফলে একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠছে।

শনিবার (১৬ মে) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'বিশ্ব এখন নতুন একটি ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে'।

এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্ধৃতি টেনে তিনি বলেন, 'এক শতাব্দীতে দেখা যায়নি এমন পরিবর্তন এখন বিশ্বজুড়ে দ্রুতগতিতে ঘটছে।' একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানি জনগণের প্রতিরোধ এই পরিবর্তনকে আরও বেগবান করেছে। 

পার্লামেন্ট স্পিকার আরও বলেন, 'ভবিষ্যত এখন গ্লোবাল সাউথের হাতে।' উল্লেখ্য , ‘গ্লোবাল সাউথ’ বলতে মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এবং এশিয়ার বেশিরভাগ দেশকে বোঝানো হয় । এই অঞ্চলের অধিকাংশ দেশ সাধারণত জীবনমানের দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে বলে বিবেচিত। এছাড়া এই দেশগুলোর শহরাঞ্চলে অবকাঠামোগত দুর্বলতাও একটি সাধারণ বৈশিষ্ট্য হিসেবে দেখা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত