বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন নেইমার বাঁধালেন লঙ্কাকান্ড

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:৫৪ পিএম

বিশ্বকাপের দল ঘোষণার ঠিক ২৪ ঘণ্টা আগে এক আবেগঘন ও বিতর্কিত রাত পার করলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। মাঠে নামার আগে জাতীয় সঙ্গীতের সময় চোখের জল ধরে রাখতে পারেননি এই তারকা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফোর্থ অফিসিয়ালের এক নজিরবিহীন ও মারাত্মক ভুলের শিকার হয়ে মেজাজ হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। আর মাঠের এই বিশৃঙ্খলার রাতে করিতিবার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে সান্তোস।

ম্যাচ শুরুর আগে আবেগাপ্লুত নেইমার

ব্রাজিলের কাম্পেওনাতো ব্রাসিলিরো-র ১৬তম রাউন্ডের ম্যাচে করিতিবার মুখোমুখি হয়েছিল সান্তোস। ইনজুরি কাটিয়ে কিছুদিন আগেই সা জাতীয় সংগীত বাজানোর সময় কাদলেন নেইমার ন্তোসের শুরুর একাদশে ফিরেছেন নেইমার। তবে রবিবারের এই ম্যাচটি তাঁর জন্য ছিল অন্যরকম আবেগের। কারণ, সোমবারই ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপের জন্য সেলেসাওদের চূড়ান্ত দল ঘোষণা করবেন। ৫৫ জনের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা নেইমার ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন।

 

ম্যাচের আসল নাটকীয়তা শুরু হয় দ্বিতীয়ার্ধে। সান্তোসের কোচিং স্টাফ ৩১ নম্বর জার্সিধারী ডিফেন্ডার গনজালো এসকোবারকে তুলে নেওয়ার জন্য সাবস্টিটিউশন স্লিপ জমা দিয়েছিলেন। কিন্তু ফোর্থ অফিসিয়াল ইলেকট্রনিক বোর্ডে ভুল করে এসকোবারের পরিবর্তে নেইমারের ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন।

সেই মুহূর্তে নেইমার সামান্য চোট পেয়ে মাঠের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। বোর্ডে নিজের নম্বর দেখে অবাক ও ক্ষুব্ধ হয়ে রেফারি বা লাইন্সম্যানের অনুমতি ছাড়াই হন্তদন্ত হয়ে মাঠে ঢুকে পড়েন তিনি। নিয়ম ভেঙে মাঠে প্রবেশ করায় রেফারি তাৎক্ষণিকভাবে নেইমারকে হলুদ কার্ড দেখান।

এরপর নেইমার ফোর্থ অফিসিয়ালের কাছ থেকে সাবস্টিটিউশন পেপারটি কেড়ে নিয়ে ক্যামেরার সামনে ও রেফারির উদ্দেশ্যে প্রদর্শন করেন, যেখানে স্পষ্ট লেখা ছিল মাঠ ছাড়ার কথা এসকোবারের, নেইমারের নয়। কিন্তু ততক্ষণে ভুল বোর্ডে ১০ নম্বর উঠে যাওয়ায় এবং ম্যাচ রেফারিদের অনমনীয়তায় শেষ পর্যন্ত ক্ষুব্ধ নেইমারকেই মাঠ ছাড়তে হয়। তাঁর পরিবর্তে মাঠে নামেন রবিনহো জুনিয়র। মাঠ ছাড়ার সময় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায় সান্তোস তারকাকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত