বলিউড তারকা সালমান খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শার্টহীন ছবি পোস্ট করে নেট দুনিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছেন। ছবিতে তার সেই সুঠাম আর পেশিবহুল শরীর দেখে ভক্তরা যেন চোখের পলক ফেলতে পারছেন না।
তবে ছবির ক্যাপশনে তিনি একা থাকা আর নিঃসঙ্গ হওয়ার মধ্যে এক গভীর জীবন দর্শনের কথা তুলে ধরেছেন। সালমানের মতে, নিজের ইচ্ছায় একা থাকা আর কেউ পাশে না থাকায় নিঃসঙ্গ বোধ করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তবে ভক্তরা সেসব দার্শনিক কথা বাদ দিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ৬০ বছর বয়সেও তার এই অবিশ্বাস্য ফিটনেস নিয়ে মাতামাতি করতে।
নিজের ছড়ানো দুই হাতের সেই পেশিবহুল শরীরের ছবি দিয়ে সালমান ভক্তদের উদ্দেশে এক রহস্যময় বার্তা দিয়েছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, একা থাকাটা আসলে নিজের মনের একটা পছন্দ, আর নিঃসঙ্গতা হলো যখন কেউ পাশে থাকতে চায় না। এর বাইরে বাকিটা সবাইকে যার যার মতো করে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই মেগাস্টার।
ভাইজানের এই ছবি দেখে ভক্তরা কমেন্ট বক্সে প্রশংসার জোয়ার বইয়ে দিচ্ছেন। এক ভক্ত লিখেছেন, বাস্তবের এই যোদ্ধার ভক্ত হতে পেরে তিনি আজ দারুণ গর্বিত। অন্য একজন তো বলেই দিলেন, এত বছর ধরে ছবি পোস্ট করলেও সালমানের স্টাইল আর চেহারা একদম আগের মতোই রয়ে গেছে।
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন
বাঙ্গরায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না: ট্রাম্প