দক্ষিণী সিনেমার এক সময় প্রথম সারির নায়িকা ছিলেন তৃষা কৃষ্ণান। মাঝখানে নানা কারণে ধীরে ধীরে অভিনয় কমিয়ে দেন তিনি। তবে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে
থালাপতি বিজয়ের শপথ গ্রহণের আগে থেকেই নতুন করে আলোচনায় চলে আসেন তৃষা। দল গঠন করার পর থেকেই মূলত বিজয়ের পক্ষে প্রচারণা চালান এই অভিনেত্রী। কারণ বিজয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তৃষার। এই অভিনেত্রীর জন্য নিজের সংসারেও ঝামেলা সৃষ্টি হয় বিজয়ের। তবে এতকিছুকে পেছনে ফেলেই বিজয়-তৃষার সম্পর্ক জোরালো হয়ে ওঠে।
গত ১০ মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতেই খুব কাছাকাছি দেখা গিয়েছিল তৃষাকে। শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি এবং পরবর্তী সময়ে সামাজিকমাধ্যমে তার একটি পোস্ট দুই তারকার সম্পর্কের গুঞ্জনকে ফের উসকে দিয়েছে। এই বার্তার পর নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে তবে কি দীর্ঘদিনের পর্দার আড়ালের সম্পর্ক এবার প্রকাশ্যে আসতে চলেছে? সব মিলিয়ে বিজয়ের নতুন এই যাত্রায় তৃষা কেবল ব্যক্তিগত সঙ্গী নাকি রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে থাকছেন, তা নিয়েই এখন চলছে বিচার-বিশ্লেষণ।
এদিকে সদ্য মুক্তি পেয়েছে তৃষার বহুল প্রত্যাশিত সিনেমা ‘কুরুপ্পু’। আইনি ও আর্থিক জটিলতা কাটিয়ে ছবিটির মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে হাজির হয়ে ফার্স্ট ডে-ফার্স্ট শো উপভোগ করেছেন এই ছবির অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তবে সিনেমা দেখার আনন্দ ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মূল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তৃষা এবং তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের মধ্যকার সম্পর্কের গুঞ্জন।
