শেভরন বাংলাদেশ’র নতুন প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর শু শিয়ং

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

শেভরন বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শু শিয়ং। তিনি শনিবার (১ আগস্ট) থেকে দায়িত্ব গ্রহণ করছেন। তিনি এরিক এম. ওয়াকারের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত ছয় বছর ধরে শেভরন বাংলাদেশ’র নেতৃত্ব দিয়েছেন। 

শু শিয়ং সর্বশেষ শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ভূমিকায় তিনি কোম্পানির আপস্ট্রিম ব্যবসা (Upstream Business) ও জ্বালানি মূল্যশৃঙ্খল কার্যক্রম এবং একাধিক যৌথ উদ্যোগে
 (Joint Venture Business) পরিচালিত ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন। 

২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে শু শিয়ং কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা এবং পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি শীর্ষ নেতৃত্বকে কৌশলগত পরামর্শ প্রদান, বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা, নতুন বাণিজ্যিক সুযোগ বিকাশ এবং গুরুত্বপূর্ণ অংশীদার ও বাজার-সংশ্লিষ্ট সম্পর্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শু শিয়ং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব হিউস্টন, যুক্তরাষ্ট্র থেকে ফাইন্যান্সে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। 

নিজের নিয়োগ সম্পর্কে শু শিয়ং বলেন, ‘শেভরন বাংলাদেশ’র সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে শেভরনের তিন দশকেরও বেশি সময়ের অংশীদারিত্বের উত্তরাধিকারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। দেশের বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করতে এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে আমাদের বিনিয়োগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি ও আমার পরিবার বাংলাদেশকে আমাদের নতুন আবাস হিসেবে গ্রহণ করতে পেরে আনন্দিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত