২৮ মে পবিত্র ঈদুল আজহা

আপডেট : ১৯ মে ২০২৬, ০২:২৩ এএম

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ জিলহজ মাসের শুরু। এ হিসেবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) জিলহজ মাসের ১০ তারিখ হওয়ায় ওই দিন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী ১০ হিজরি, ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।’

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত