যেখানে কাঁঠাল শ্রেষ্ঠ

আপডেট : ১৯ মে ২০২৬, ০৩:১৫ এএম

কাঁঠাল আমাদের জাতীয় ফল। গ্রীষ্মকালের খরতাপ কিছুটা হলেও ভুলিয়ে দেয় এই সুমিষ্ট ফল। কাঁঠালের গুণ অনেক। পুষ্টির আধার বলে একে সুপার ফুডও বলা হয়। তবে আমাদের চিরচেনা এই ফলটি যে পৃথিবীর সবচেয়ে বড় (সরস) ফল তা হয়তো আমরা অনেকেই জানি না। কাঁঠাল শুধু মিষ্টতা আর পুষ্টিগুণে নয়, শ্রেষ্ঠ আকারের বিচারেও।

কাঁঠাল শুধু বাংলাদেশেই নয়, ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চল যেমন ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, দক্ষিণ ভারত এবং পার্শ্ববর্তী দেশ মায়ানমার, শ্রীলঙ্কা প্রভৃতি এলাকায় উৎপাদিত হয়। এর ছোট আকারের জাতের দেখা মেলে ব্রাজিল ও ওয়েস্ট ইন্ডিজের জামাইকায়। তবে সংখ্যায় তারা বেশি নয়। সাধারণত লালচে মাটি ও উঁচু এলাকায় এই ফলের গাছ বেশি দেখা যায়। বাংলাদেশের মধুপুর ও ভাওয়ালের গড়, এবং পার্বত্য এলাকায় কাঁঠালের চাষ বেশি হয়।

কাঁঠাল কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায়। কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচোড়। পাকা কাঁঠাল ফল হিসেবে খাওয়া যায়। কাঁঠালের বীজ পুড়িয়ে এবং রান্না করে খাওয়া যায়। এর বাইরের আবরণ পুরু ও কাঁটাযুক্ত। তবে এই খোসা গরু-ছাগল প্রভৃতি গৃহপালিত প্রাণীর প্রিয় খাদ্য। এ বিবেচনায় এই ফলের কোনো অংশই অব্যবহৃত থাকে না।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত