বিজয় সরণিতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:২৯ এএম

রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের একটি দুইতলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) ভোর সোয়া ৫টার দিকে মার্কেটটির নিচতলায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত