ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ৩১৭২ মামলা

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত পরসু বুধবার (২৯ জুলাই) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩১৭২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় ৭১৫টি গাড়ি ডাম্পিং এবং ১৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ২৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ড ভ্যান, ১১২টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ড ভ্যান, ৭৮টি সিএনজি, ৪৫০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি বাস, ২১টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে। 

এ ছাড়া অভিযানকালে মোট ৭১৫টি গাড়ি ডাম্পিং ও ১৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত