কলাবাগান থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রিসেন্ট রোডের ৫তলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিক ভাবে ধারণা, করা হচ্ছে প্রেম সংক্রান্ত কোনো কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী। 

এসআই আরও জানান, পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। তিনি আনোয়ার খান মর্ডান নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের একটি রুমে তিনজন মিলে থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত