পবিপ্রবি হামলার সম্পৃক্ততায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:৩০ এএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দুমকি উপজেলা বিএনপির দুই সদস্যকে দলীয় পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার (১৮ মে) এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন দুমকি উপজেলা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার ও মো. মতিউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও দলীয়ভাবে পরিলক্ষিত হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের দুমকি উপজেলা বিএনপির সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত