খুলনার দিঘলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম

খুলনা-কালিয়া সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা স্ত্রী, শ্যালিকা ও ২২ মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে  দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও  স্ত্রী, মেয়ে ও শ্যালিকা নিহত হয়েছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছে, খুলনা থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত