বিশ্বজুড়ে এখন বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। এই আবহে নতুন গ্ল্যামারাস লুকে হাজির হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
মঙ্গলবার (১৯ মে) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন শাকিরা। সেখানে ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস ও ম্যাচিং ফিটিং প্যান্টে দেখা যায় তাকে। উজ্জ্বল সোনালি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবিগুলোতে খোলা দীর্ঘ সোনালি চুল ও আত্মবিশ্বাসী উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।
ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্তরা তার স্টাইল, ফিটনেস ও উপস্থিতির প্রশংসা করেন। কমেন্ট বক্সেও দেখা যায় নানা ইতিবাচক প্রতিক্রিয়া। বিশ্বকাপের থিম সং ও ফাইনাল পারফরম্যান্স ঘিরেও বর্তমানে আলোচনায় রয়েছেন শাকিরা। সম্প্রতি নাইজেরিয়ান শিল্পী বুর্না বয়-এর সঙ্গে তার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ প্রকাশিত হয়েছে।
এ ছাড়া আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে ম্যাডোনা এবং বিটিএস-এর সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে তার।
এফডিসিতে নয়, এবার কোথায় কোরবানি দিচ্ছেন পরীমনি
নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ
চীনে আকস্মিক বন্যায় নিহত ১০