টলিপাড়ার পরিচিত মুখ সৃজা দত্ত। দেবের বিপরীতে 'বাঘা যতীন' ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। এরপর সৃজাকে দেখা গিয়েছিল 'টেক্কা' ছবিতে। হইচই-এর সিরিজ 'নিশির ডাক'-এও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৃজা। দর্শক মহলে প্রশংসিত হয়েছিল সৃজার অভিনয়। এবার তার দেখা মিলবে বাংলাদেশের ওয়েব ফিল্মে।
ওয়াহিদ আনামের পরিচালনায় আসছে 'তাজমহল'। মুখ্য চরিত্রে ফয়জুল ইয়ামিনের সঙ্গে দেখা যাবে সৃজাকে। দুই বাংলার মিশেলে আসছে এই মুভি। সৃজা সমাজমাধ্যমে ছবির প্রথম পোস্টার ভাগ করেছেন। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, 'কাঁটাতারের বেড়াজাল কি পারবে ভালবাসাকে আটকে রাখতে?'
এরই মধ্যে ফিল্মটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।
সিলেটে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
এবার নিজেকেও ছাপিয়ে গেলেন শাকিব খান