গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি অবৈধ মদের কারখানার সন্ধান পেয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ গ্রামের হরিচরণের ছেলে ধীরেন চন্দ্র।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান, ধীরেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে দেশীয় মদ উৎপাদন ও বিক্রি করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এরই প্রেক্ষিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযানে মাদক কারবারির ঘরের মেঝে খুঁড়ে মদের মজুত উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
এ ঘটনায় ধীরেনকে আসামি করে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ধীরেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্বকাপ দলে ডাক পেয়ে কেঁদে ভাসালেন নেইমার