ফের হাসপাতালে অমিতাভ বচ্চন

আপডেট : ২০ মে ২০২৬, ০২:২৬ পিএম

৮৩ বছরের বলিউড তারকা অমিতাভ বচ্চনকে নিয়ে ফের উদ্বেগ। সোশ্যাল মিডিয়ায় আজ বুধবার পোস্ট  করাহয়, লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। 

তাকে ঘিরে  ছড়িয়ে পড়ে উদ্বেগ। যদিও খোদ অমিতাভ বচ্চনই পরে পোস্ট করায় সেই শঙ্কা দূর হয়েছে। অমিতাভ সত্যিই লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন। তবে তা চেক আপের জন্য। চেক আপ শেষে বাড়িও ফিরে যান অভিনেতা। 

পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভাইয়েরা চিল শান্ত হলে, টিয়াপাখি কথা বলতে শুরু করে।’ সেই সঙ্গেই জানিয়ে দেন, তিনি একেবারেই সুস্থ রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত