অনেকদিন ধরেই অসুস্থ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। কানাঘুষা চলছে আপাতত বন্ধ রাখতে হয়েছে জনপ্রিয় ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’র শুটিং। শুধু তা-ই নয়, নতুন পর্বের পরিবর্তে পুরনো পর্ব সম্প্রচার করছে সংশ্লিষ্ট চ্যানেল বলেও দাবি করা হয়েছে।
শোনা যাচ্ছে, গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ‘কেবিসি’র শুটিং। অনুষ্ঠানটি বহু বছর ধরে সঞ্চালনা করেন অমিতাভ। কিন্তু তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায়, আপাতত নতুন পর্বের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পরিবর্তে কয়েক সপ্তাহ আগে শুট করা তারকাদের পুরনো পর্ব সম্প্রচার করছে চ্যানেল। দীপাবলি উপলক্ষে বিশেষ পর্ব হিসাবেই দেখানো হচ্ছে সেগুলো। খবর এমনই।
জানা গেছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’তে বড় তারকাদের নিয়ে শেষ যে বিশেষ পর্ব হয়েছিল, তাতে হাজির ছিলেন রণবীর কাপুর , সাই পল্লবী এবং রবি দুবে। ‘রামায়ণ’ মুক্তির আগে ছবির প্রচারে গিয়েছিলেন তাঁরা। প্রথমে ঠিক হয়েছিল, ছবির মুক্তির সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই সম্প্রচার করা হবে এই বিশেষ পর্ব। কিন্তু অমিতাভের শারীরিক অসুস্থতার কারণে সেই পরিকল্পনায় বদল আনতে হয়।
শেষপর্যন্ত দীপাবলির বিশেষ সপ্তাহের সূচনাতেই দেখানো হয় ‘রামায়ণ’-এর অভিনেতাদের নিয়ে তৈরি পর্বটি। তবে অমিতাভের শারীরিক অবস্থা নিয়ে আশার কথাও শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই আবার শুরু হতে পারে শুটিং। যদিও তা সম্পূর্ণ নির্ভর করছে অভিনেতার শারীরিক অবস্থার উপরে।এদিকে, আজ শনিবার নিজের ব্লগেও ধীরে ধীরে কাজে ফেরার কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। অনুরাগীদের সঙ্গে তার সম্পর্কের কথাও উঠে এসেছে লেখায়। অমিতাভ লিখেছেন, ধীরে ধীরে আবার পুরনো রুটিনে ফিরছেন তিনি। তবে সেই ফেরা নিয়ন্ত্রিত এবং কিছুটা ধীর গতির। নিয়মিত কাজের অভ্যাস থেকে দূরে থাকলে পরিচিত অভ্যাসও যেন অন্য রকম হয়ে যায় বলে জানিয়েছেন অভিনেতা।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’র একটি পর্বে নিজের চোট পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। শুটিং চলাকালীন পিছলে পড়ে বাম হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি। সেই কারণে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে কথা বলার পরিবর্তে বসেই সঞ্চালনা করতে হয়েছিল তাকে। পরে চিকিৎসকদের পরামর্শে দিন কয়েকের বিশ্রাম নেওয়ার কথাও জানান অভিনেতা।
ফের হাসপাতালে অমিতাভ বচ্চন
অডিশনে বাতিল, পরে সেই অমিতাভ বচ্চন-ই গড়লেন ইতিহাস!
এখন যাওয়ার সময় হয়েছে : অমিতাভ বচ্চন
আমির খানের ছবি থেকে বাদ পড়েন অমিতাভ বচ্চন!