হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৬, ০৩:২৮ পিএম

সারাদেশে একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশু মারা গেছে। এছাড়া রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৬১ জন শিশু। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। 

চাঁদপুরের কচুয়ায় হাম উপসর্গ নিয়ে ফায়জুল ইসলাম আয়াত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, কুমিল্লায় হামের উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশু মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সংকটাপন্ন অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

এ নিয়ে গত ১৫ মে থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ জনে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত