কিউবায় সেনা অভিযান জোরদার করবেন ট্রাম্প

আপডেট : ২২ মে ২০২৬, ০৩:৩২ পিএম

যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি জোরদার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২১ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও দাবি করেছেন, কিউবা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি, কারণ দেশটির রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ।  

রুবিও বলেন, কিউবার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা 'ব্যর্থ' এবং বর্তমান কাঠামোতে তা ঠিক করা সম্ভব নয়। তিনি ইঙ্গিত দেন, আলোচনার পথ থাকলেও তা এখন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। ট্রাম্প বলেন, অতীতে বহু প্রেসিডেন্ট কিউবায় হস্তক্ষেপের কথা ভাবলেও এবার তিনি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন এবং এতে তিনি 'সন্তুষ্ট' হবেন।

এর জবাবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এসব অভিযোগকে মিথ্যা বলে নিন্দা জানান এবং সতর্ক করেন, সামরিক আগ্রাসন দুই দেশের জন্যই রক্তপাত ডেকে আনতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা করেছে এবং ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। পাশাপাশি কিউবার অর্থনীতির ওপর নতুন নিষেধাজ্ঞা ও জ্বালানি অবরোধ আরোপ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত