১৫ মণের সাদা মানিক বিক্রি হলো ৪ লাখ ১০ হাজার

আপডেট : ২৫ মে ২০২৬, ০৪:১২ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কালিরখিল মাঠ কাঁপানো ৬০০ কেজি ওজনের সাদা মানিককে নানান দফারফা শেষ করে অবশেষে বিক্রি করা হয়েছে। মানিকের দাম উঠেছে ৪ লাখ ১০ হাজার টাকা। বিক্রির আগে সাদা মানিককে লাল কাপড় ও মালা পড়িয়ে সাজানো হয়েছিল। হাটের সেরা হিসেবে সাদা মানিককে এক নজর দেখে আসেন অনেকেই।

ঝিনাইদহ শৌলকোপা থেকে আনোয়ার হোসেন নিয়ে পালিত ষাঁড় গরুটি কুরবানির জন্য তিন বছর মোটাতাজা করে আসছিলেন। আজ পরম যত্ন পালিত শখের গরুটি বিক্রি করে দিয়েছেন।

খামারি আনোয়ার হোসেন জানান, সন্তানের মতো করে লালন পালন করেছি। শখ করে নাম রেখেছি সাদা মানিক। বিক্রি করে দিলাম। খারাপ লাগছে কিন্তু বি আর করার এগুলো তো সারাজীবন রাখার নয়।

এ দিকে লৌহজং হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামের গোলাম সারোয়ার কাইউম কুরবানির জন্য সাদা মানিক কিনতে পেরে অনেক আনন্দিত।

তিনি বলেন, আমার সহধর্মিণী  লীনা পারভীন গরুটি কিনেছে। হাটের সেরা গরুটি কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত