চমকে দিলেন ‘নোয়াখাইল্যা মাইয়া’ ঐশী

আপডেট : ২৬ মে ২০২৬, ০৩:২৯ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতেমা তুয যাহরা ঐশী নতুন রূপে দর্শকের সামনে এলেন। নোয়াখালীর মেয়ে হওয়ায় অনেকদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় একটি গান করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘নোয়াখাইল্যা মাইয়া’। 

ঐশী জানান, গানটি একেবারেই হুট করে তৈরি হয়ে যায়। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসেই লিখে ফেলেন গানটির কথা। পরে সেখানেই সুরও করেন। তার ভাষায়, সেদিন যেভাবে টিউন করেছিলাম, ঠিক সেভাবেই গানটি করা হয়েছে। পরবর্তীতে ফাইনাল রেকর্ডিংয়ে আর কোনো কারেকশনের প্রয়োজন হয়নি।’ 

‘নোয়াখাইল্যা মাইয়া’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। মিউজিক প্রোডাকশন করেছেন বিট বাবা। র‌্যাপে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। 

সোমবার (২৫ মে) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গানটি প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী, নাদিয়া ডোরা ও জুয়েল মোর্শেদসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত