কোরবানির জন্য কেবল পশু কিনলেই হয় না। পশুর সঙ্গে কিনতে হয় পশুর খাবার। চাটাই, ছুরি, কাঁচি, তেঁতুল কাঠ, দড়িসহ আরও অনেক কিছু। রাজধানীর পাড়া-মহল্লায় এমন সব জিনিস নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। কেউ কেউ আবার শখ করেও এই ব্যবসায় জড়িয়েছেন। তারা এই আয়োজনকে ‘দুদিনের ব্যবসা’ বলছেন।
এদের একজন আব্দুর রহিম বলেন, মাত্র দুদিনের ব্যবসা তাদের। তবে ব্যবসা ভালো হলে লোকসানের ভয় থাকে না। তার দোকানে প্রতি মুঠো শুকনা খড় বিক্রি হচ্ছে ২০ টাকায়। ভুষি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়। তেঁতুল কাঠ বিক্রি হচ্ছে আকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকায়।
এমন আরেক মৌসুমি ব্যবসায়ী ফারুক জানান, তিনি একজন ছাত্র। খিলগাঁওয়ের একটি কলেজে পড়াশোনা করছেন। তিনিও একই দামে এসব পণ্য বিক্রি করছেন।
গরু কিনে দুদিন রাখতে হচ্ছে। এজন্য এসব জিনিসের এখন বেশ চাহিদা রয়েছে। বিক্রি ভালো উল্লেখ করে তিনি বলেন, লাভও মোটামুটি ভালোই।
ঈদের দিন দুর্ভোগ বাড়াবে সকাল সন্ধ্যার বৃষ্টি