গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ, সদস্য সচিব এমরান হোসেন সৈকত এবং সিয়াম আহমেদ। মিরাজ উপজেলার বালিগাঁও গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মো. সিদ্দিকের ছেলে। সিয়াম আহমেদ মনসুরপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি মিরাজের বাম পায়ের হাঁটুর পাশে লাগে। এছাড়া এমরান হোসেন সৈকত ও সিয়াম আহমেদ আহত হন।
পরে তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর দুর্বৃত্তরা ব্যবহৃত একটি গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঈদের ছুটি ও বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা তলানিতে, দেশজুড়ে স্বস্তির ‘শূন্য লোডশেডিং’