ঈদের দিন নিজের ‘মালিক’ সিনেমার এক রোমান্টিক গানের শুটিং লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেনদের মুগ্ধ করেছেন বিদ্যা সিনহা মিম। সঙ্গে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্ত করা হয় ‘মালিক’ সিনেমার দ্বিতীয় গান ‘দিলাম তোমায় কথা’। সেই গানের এক দৃশ্যে গোলাপি শাড়িতে চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে বেশ রোম্যান্স জমাতে দেখা যায় তাকে।
সেই সাজেরই আলাদা ফটোশুট প্রকাশ করেছেন মিম। তবে ছবিতে ফুটে ওঠে নায়িকার আলাদা সৌন্দর্য। সাদা সুতোর নিখুঁত কাজ করা এই শাড়ির সঙ্গে মিলিয়ে তিনি হাতে পরেছেন রেশমি চুড়ি, কানে জমকালো পাথরের টানা চেইনসহ ঝুমকা এবং নাকে ছোট একটি নাকফুল।
পোস্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও এই গানটিকেই যুক্ত করেছেন মিম। ভালোবাসার ইমোজি ব্যবহার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক টু এভরিওয়ান।’
ভাইরাল অপুর মাংস কাটার ভিডিও
এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের
ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ