ময়মনসিংহ সদরের মনতলা বাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মনতলা বাজার এলাকার পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুই নারী যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া মানুষটি কে?