পটুয়াখালীর দুমকি থানার যৌতুক নিরোধ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. নিজাম উদ্দিন গাজীকে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানার সার্কুলার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সিআর-৬০/২৬ নম্বর মামলায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি মো. নিজাম উদ্দিন গাজী দুমকি উপজেলার চরগরবদী এলাকার ইউনুছ গাজীর ছেলে। দুমকি থানার এসআই সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দুমকি থানায় আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
