বাগাতিপাড়া

প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরি

আপডেট : ০৫ জুন ২০২৬, ০২:১৫ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে একটি কীটনাশকের রিটেইলার পয়েন্ট থেকে সিঁদ কেটে প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে বিষয়টি প্রকাশ পায়। 

বৃহস্পতিবার (৪ জুন) রাতে কোনো এক সময় উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে সিনজেনটার রিটেইলার পয়েন্টের স্বত্বাধিকারী রাম প্রসাদ মোরের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক রাম প্রসাদ মোর অভিযোগ, দুর্বৃত্তরা দোকানের পেছনের দিক থেকে রাতের আঁধারের কোনো এক সময় সিঁদ কেটে ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে গেছে।

তিনি জানান, সকালে দোকানের পাশের বসতবাড়িতে রাজমিস্ত্রিদের কাজ চলছিল। এ সময় দোকানের পেছনে কীটনাশকের কার্টুন ও কিছু মালামাল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে দোকানের পেছনের দেয়াল সিঁদ কাটা। এবং সেখানেই বিভিন্ন লোহা জাতীয় চুরির জিনিপত্রও পড়ে ছিল। এছাড়া র‌্যাকে সাজানো বিভিন্ন ধরনের কীটনাশকের প্রায় ৩০ কার্টুন কীটনাশক চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত