পাকিস্তানে হেরে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হতাশাজনক ফলের পর নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় পৌঁছায় অজিরা।

বিকেলে প্রথম দফার ফ্লাইটে বাংলাদেশে এসেছেন অ্যালেক্স কেরি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা। বাকিরা এসেছে রাতের দিকে।

সফরে তারা দুটি সাদা বলের সিরিজে অংশ নেবে। আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ১১ ও ১৪ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত