ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইসরায়েলে সতর্কতা সাইরেন

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:১৫ এএম

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমসহ দেশটির মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজছে। খবর: আল জাজিরা

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা চলছে।

সোমবার (৮ জুন) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে কাজ করছে তারা।

ইসরায়েলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়েছে বা কোনো আঘাত হানার খবর তারা পায়নি। সংস্থাটি জানায়, আশ্রয় নিতে যাওয়ার পথে পড়ে যাওয়া এক ব্যক্তির চিকিৎসা চলছে।

আইডিএফ জানায়, হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এখন আর কোনো হুমকি নেই, লোকজন আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারে।

এর আগে লেবাননে অব্যাহত হামলার জবাবে প্রায় দুই মাস পর যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত