বাঁশখালী

সরকারি ওষুধ বিক্রির অপরাধে ফার্মেসি মালিকের জরিমানা

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি ফার্মেসিতে সরকারি বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ ও বাজারে বিক্রি নিষিদ্ধ ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ফার্মেসি মালিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌বিবাব ( ৭ জুন) রা‌তে পৌরসভার জলদী সদর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, বাঁশখালী পৌরসভা জলদী এলাকার একটি ফার্মেসিতে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ বিভিন্ন ওষুধ অবৈধভাবে মজুদ ও বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত বিভিন্ন ওষুধ উদ্ধার করা হয়। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সাইফুল আমিন বলেন, সরকারি ওষুধ জনগণের জন্য বিনা মূল্যে সরবরাহ করা হয়। এসব ওষুধ অবৈধভাবে বাজারে বিক্রি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। উদ্ধার হওয়া ওষুধগুলো পরীক্ষা- নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে বাঁশখালী থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত