চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘পেড্ডি’ নিয়ে শুরু থেকেই শুরু সমালোচনা ও বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে, এই সিনেমায় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরকে শুধুমাত্র যৌনতার মোড়ক হিসেবে ব্যবহার করা হয়েছে। এরইমধ্যে দর্শকের কাছে ক্ষমাও চেয়েছেন এর নির্মাতা। স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমোর মধ্য দিয়ে প্রখমবার দক্ষিণী সুপারস্টার রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী।
তবে মজার বিষয় হলো এত বিতর্কের মাঝেও ধুন্ধুমার ব্যবসা করছে ‘পেড্ডি’। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। মাত্র চার দিনে কেবল ভারতেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩ কোটি রুপি।ফিল্ম ট্রেড অ্যানালিস্ট ও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের পর শনিবার (দ্বিতীয় দিন) আয় কিছুটা কমলেও, রবিবার (তৃতীয় দিন) ছবিটির ব্যবসা এক লাফে ৭ শতাংশ বেড়ে যায়। আর সোমবার বা চতুর্থ দিনেও ছবিটির এই সাফল্য বজায় রয়েছে।
ট্রেড বিশেষজ্ঞদের অনুমান, বিশ্ব ছবিটির টানটান অ্যাকশন, আবেগঘন গল্প ও অসাধারণ মেকিং দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশা করছেন হল মালিকেরা।জুড়ে ‘পেড্ডি’ প্রথম তিন দিনেই ১৯০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে।
তবে ছবিটির নির্মাতারা দাবি করেছেন, বিশ্বব্যাপী এর মোট আয় ইতিমধ্যে ২৩৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবির আয়ের এই গতি দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, খুব দ্রুতই এটি বিশ্বব্যাপী ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
সব রেকর্ড ভেঙে দিচ্ছে ‘মাইকেল’
মেঘনায় ভাসছিল ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বজ্রপাত ও দুর্যোগের ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার