১৯ জুন মুক্তি পাচ্ছে ‘টয় স্টোরি ৫’, সঙ্গে থাকছে চমক

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:২৮ এএম

ডিজনি ও পিক্সারের বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড ছবি ‘টয় স্টোরি ৫’ ১৯ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এবারের সিনেমাটি একটি নতুন চমক হিসেবে বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি সিনেমাটির জন্য ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের একটি নতুন গান গেয়েছেন।

জানা গেছে, নতুন এই চলচ্চিত্রটি দর্শকদের সামনে আবারও নিয়ে এসেছে উডি, বাজ লাইটইয়ার, জেসি ও তাদের পরিচিত খেলনাদের দলটিকে। তবে, আগের পর্বগুলোর তুলনায় এবার তারা সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ছবিটিতে পুরনো খেলনা ও আধুনিক প্রযুক্তির সংঘাত দেখানো হবে, যেখানে তারা নতুন শত্রু হিসেবে একটি ট্যাবলেট ডিভাইস মুখোমুখি হবে। খবর ভাইভ নিউজ

এদিকে, কাউগার্ল ‘জেসি’ চরিত্রকে কেন্দ্র করে তৈরি টেইলর সুইফটের এই গানটির মাধ্যমে তিনি তার পুরনো কান্ট্রি মিউজিক ধারায় ফিরছেন। সিনেমাটি মুক্তির দুই সপ্তাহ আগে গানটি প্রকাশ পাবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত