কুপ্রস্তাবের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০১:০৮ পিএম

যশোরের মনিরামপুর উপজেলায় কুপ্রস্তাবের প্রতিবাদ করায় এনামুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার স্মরণপুর গ্রামে সোমবার (৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল (৪৫) ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে, পেশায় রাজমিস্ত্রি।

নিহত ইনামুলের ভাগনে সাদ্দাম হোসেন জানান, তার মামা ইনামুল হোসেনের নবম শ্রেণি পড়ুয়া ভাগনিকে স্থানীয় মফিজুর রহমানের বখাটে ছেলে রাব্বি (২৩) কুপ্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ দায়িত্বশীলদের জানালে ক্ষিপ্ত হয় রাব্বি। এ নিয়ে রাব্বি ইনামুলকে হত্যার হুমকি দেয়। সোমবার রাত ৯টার দিকে স্মরণপুরের জামতলা বাজার থেকে মামা বাড়ি ফিরছিলেন পথে স্মরণপুর বাঁশতলায় পৌঁছালে রাব্বিসহ তার সঙ্গীরা ইনামুলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আশপাশে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, রাজমিস্ত্রি ইনামুল হোসেন হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ফারাসাতপুর গ্রামের আশরাফুল, হাবিবুর, আজিজুর ও হুসাইনসহ পাঁচজনকে আটক করা হয়।  

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত