পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল এবং রাজ্যে বিজেপির সরকার গঠনের পর গত ১৫ বছর ধরে বাংলা শাসন করা তৃণমূল কংগ্রেসের মধ্যেই রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা সায়নী ঘোষের সম্পদের একটি তুলনা সামনে এসেছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী, সায়নী ঘোষের ঘোষিত সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে প্রায় ছয় গুণ বেশি।
ভারতীয় গণমাধ্যম ‘আজকাল’ বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের অন্যতম মিতব্যয়ী রাজনৈতিক নেত্রী হিসেবে গণ্য করা হয়। তার নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১৫.৩৭ লক্ষ টাকা। আশ্চর্যজনকভাবে তার কোনো বাড়ি, জমি বা গাড়ি নেই।
গণমাধ্যমটি উল্লেখ করে, মমতার সম্পদের বেশিরভাগই ব্যাঙ্ক আমানত, যার পরিমাণ আনুমানিক প্রায় ১.৩ মিলিয়ন টাকা। এছাড়াও তার প্রায় ৯.৭৫ গ্রাম সোনা রয়েছে। তার আয়ের প্রধান উৎস হলো বই থেকে প্রাপ্ত রয়্যালটি এবং ব্যাঙ্ক সুদ। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কোনো বেতন বা প্রাক্তন সাংসদ হিসেবে কোনো পেনশন পান না।
অন্যদিকে টিভি নাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসসারে, টিএমসি সাংসদ সায়নী ঘোষের ঘোষিত মোট সম্পদের পরিমাণ প্রায় প্রায় ৮,৭৬,৬৬,৪১,৩৯৮ টাকা। এর ফলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ছয় গুণ বেশি ধনী। তবে তার প্রায় ৫৭০৯.৯১ লক্ষ টাকার দেনাও রয়েছে। এর ভিত্তিতে, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩২ লক্ষ টাকার মালিক।
সায়নীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৯৭৭.৮৯ লক্ষ টাকা রয়েছে। এছাড়াও, তিনি ৮ গ্রাম সোনা, প্রায় ৬০ লক্ষ টাকার একটি হোন্ডা জ্যাজ গাড়ি এবং কলকাতার যাদবপুর এলাকায় একটি আবাসিক সম্পত্তির মালিক।
মামলায় জিতে ফেসবুকে কি লিখলেন নাসিরের স্ত্রী তামিমা?
যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়া সোমালি রেফারিকে দেশে বীরোচিত সংবর্ধনা
ঢাকার খালের সীমানা চিহ্নিতকরণে বিশেষজ্ঞ কমিটি
বিএনপি অফিসে ‘জয় বাংলা’ লিখে কারাগারে