প্রাথমিকে বরাদ্দ পৌনে ৪৭ হাজার কোটি টাকা

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

এবারের বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা। যা গত অর্থবছর ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা যায়, শিক্ষায় মোট বাজেট এক লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। যা মোট জিডিপি এর ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা। কারিগরিতে বরাদ্দ দেয়া হয়েছে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মোট জাতীয় বাজেট প্রস্তাব করেন প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা।

যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশের মতো। বিদায়ী আওয়ামী লীগের ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ ছিল। তখন জাতীয় বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ছিল।

তখন জাতীয় বাজেটের প্রায় ১১ শতাংশ ৮৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত