গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার নাকাই গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম আব্দুর রহমান (৩)। সে একই উপজেলার কুন্দেরপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার শিশু আব্দুর রহমান তার মা শিউলি বেগমের সঙ্গে নানার বাড়ি নাকাই গ্রামে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার সকালে শিশু আব্দুর রহমান নানার বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরের পাড়ে খেলা করছিল। বেলা ১ টার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখেন লোকজন। পরে স্বজনেরা এসে পুকুর থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন, শিশু আব্দুর রহমান পুকুরে ডুবে মারা গেছে। মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত