ফের বাড়ছে গাইবান্ধায় নদ-নদীর পানি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

বৃষ্টি নেই তবুও গাইবান্ধায় ফের বাড়ছে নদ-নদীর পানি। কত কয়েকদিন থেকে উজান থেকে নামা পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। এতে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

তবে নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। পানি বৃদ্ধির ফলে জেলার বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পাউবো। 

বুধবার (২ সেপ্টেম্বর) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ২০ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে (২১) সেন্টিমিটার এবং করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ০৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এদিকে, তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল  ৯ টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, গত এক সপ্তাহ থেকে ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ছে। তবে তিস্তার পানি কমছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামীতে জেলায় ছোট বন্যার শঙ্কা রয়েছে। এখনও সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভাঙন পয়েন্টে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত