সখীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সখীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর তালুকদার, সহ-সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য মাসুদ রানা এবং সদস্য সচিব আনোয়ার কবির।
এ সময় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি তাইবুর রহমান, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সদস্য শরীফুল ইসলাম, জুলহাস গায়েন, আমিনুল ইসলাম হাবিব, আব্দুল লতিফ, জাহিদ হাসান, আহমেদ সাজু, আব্দুর রাজ্জাক সুজনসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘আমি নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।’
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। ইউএনও সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আদ্-দ্বীন হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে চায় কর্তৃপক্ষ