শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের একাংশ। গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা, ধর্ষণ ও নারী নির্যাতন এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারকে দোষারোপ করার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আজ রবিবার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের  সামনে জড়ো হয়েও তারা স্লোগান দিতে থাকে। এসময় তারা ‘ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রদলের অ্যাকশন’, ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘গুমের নাটক চলবে না, চলবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেয়।

মিছিলের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের পদপ্রার্থী সোয়াইব ইসলাম বলেন, গুম-অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের উপহাস করা, মিথ্যা অপপ্রচার চালানো এবং নারী নির্যাতন-ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা এসব অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত